,

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

news-image

বেনাপোল প্রতিনিধি : ভারতে বিশ্বকর্মা পূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বনগাঁ মহকুমা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষ পাল বলেন, শ্রমিকরা যাতে বিশ্বকর্মা পূজায় যোগ দিতে পারেন সেজন্য পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি চিঠি দিয়ে পেট্রাপোল বন্দর ও কাস্টমসকে জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে শ্রমিকদের ছুটি দিয়েছে। তাই বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টম হাউসে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া-আসা করতে পারছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট