,

দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ভোলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দে‌শের মানুষ আর বিএন‌পির অন্ধকা‌রে ফি‌রে যে‌তে চায় না। মানুষ আ‌লোকিত বাংলা‌দেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কেই ক্ষমতায় চায়। মানুষ ভা‌লোই ক‌রে জানে দেশ‌কে এগিয়ে নি‌য়ে যে‌তে হ‌লে নৌকার বিকল্প নেই।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায় বিচারে বিশ্বাস করে। মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর হত্যার পর বিচার চাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন ছিল। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্ত করেছেন।

সুধী সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন।

এছাড়াও মন্ত্রী জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, অত্যাধুনিক খাসমহল জামে মসজিদ ও বাস স্ট্যান্ডসহ বর্তমান সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বি‌শেষ অতিথি ছিলেন, ভোলা-৪ আস‌নের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা জেলা পু‌লিশ সুপার মো. মা‌হিদুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে এ সময় আ‌রও বক্তব্য দেন, ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি জা‌মিল হাসান, কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন ও জেলা প্রশাসক আ‌রিফুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান