,

নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধ,হামলায় আহত ব্যক্তির মৃত্যু

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মীর ফাহাদ (৩৫) মারা গেছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফাহাদ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মোশাররফ হোসেনের ছেলে। ২ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে।

স্থানীয়,পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার জায়গা নিয়ে মীর মোশাররফ ও তার ভাতিজা মীর জালালের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষে প্রায় ১০ জন আহত হয়। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মীর ফাহাদ গুরুতর আহত হয়।আশংকাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর,পরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেয়া হলে আহত ফাহাদের পরিস্থিতি অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাত আটটার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার জায়গা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা হয়।এ ঘটনায় মীর জালাল (৪০),তানিয়া (২৪),মীর রুবেল (২৬) নামে তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন