,

বাঞ্ছারামপুর ৫৫০০ ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (১৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে  মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে  শুক্রবার রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার বাহেছ মিয়ার স্ত্রী আমেনা মুক্তা, একই এলাকার দুলাল মিয়ার ছেলে ফুল মিয়া ও তার স্ত্রী স্বপ্না আক্তার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমেনা মুক্তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে আমেনা মুক্তার বসতঘরে তল্লাশি করে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: নূরে আলম ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট