,

এবার লন্ডনে যাচ্ছে পরীমণির ‘মা’

news-image

বিনোদন প্রতিবেদক : গেল ২০ মে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভালের মার্শে দ্যু ফিল্মে মার্কেট স্ক্রিনিং হয় আলোচিত সিনেমা ‘মা’। এরপর ২৬ মে বাংলাদেশে মুক্তি পায় অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমণি অভিনীত সিনেমাটি।

সেই ধারাবাহিকতায় এবার ‘মা’ প্রদর্শিত হতে যাচ্ছে লন্ডনে। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর লন্ডনের এলাকস রেডিও অডিটোরিয়ামে ছয়টি বিশেষ প্রদর্শনী হবে বলে জানান নির্মাতা। ১১ সেপ্টেম্বর লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নে আয়োজিত সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে অতিথির বক্তব্যে অরণ্য আনোয়ার এ ঘোষণা দেন।

লন্ডনে আয়োজিত সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ডঃ নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরিষদের সভাপতি কবি মঈনুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহসহ যুক্তরাজ্য প্রবাসী সকল লেখক-কবি-বিশিষ্টজনরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এদিকে লন্ডন থেকে অরণ্য আনোয়ার বলেন, ‘কান উৎসব থেকেই বলেছি, ছবিটি নিয়ে আমি সারা বিশ্বে যেতে চাই। কারণ ছবিটি পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মাণ করেছি। সেই ধারাবাহিকতায় এবার লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। এটা আমার জন্য ও বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের বিষয়। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশগুলোতেও ছবিটি দেখানোর পরিকল্পনা রয়েছে আমার।’

‘মা’র গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এটি। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী