মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে তামিম খেলবেন টি২০ ম্যাচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের বিকল্প ক্রিকেটারদের অনেকেই অনুশীলন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করছেন লিগের ক্রিকেটাররা। এখান থেকে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল।

সে কারণে বিসিবি ইমার্জিং দলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে হবে ৫০ ওভারের একটি ম্যাচ। এশিয়ান গেমসের দলের সঙ্গে খেলবে বাংলাদেশ টাইগার্স।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা খেলবে ৫০ ওভারের ম্যাচটি। অর্থাৎ পুলের বাকি ক্রিকেটারদেরও গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। মাহমুদউল্লাহরা ১৪ সেপ্টেম্বর ম্যাচ খেললেও ওপেনার তামিম ইকবাল খেলবেন টি২০ ম্যাচ। ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম টি২০ ম্যাচে দেখা যাবে সাবেক ওয়ানডে অধিনায়ককে।

তামিম কোমরের চোটে ভুগছিলেন। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসেরও বেশি সময় ধরে পুনর্বাসন করছেন বাঁহাতি এ ওপেনার। শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার পর স্কিল নিয়ে কাজ করছেন একান্তে। খেলার মতো ফিটনেস ফিরেও পেয়েছেন তিনি। তবে পরীক্ষাটা তিনি ২০ ওভারের ক্রিকেট দিয়ে করতে চান।
টি২০তে স্বাচ্ছন্দ্য বোধ করলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার সিদ্ধান্ত নিতে পারবেন তামিম। এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তিনি। ভালো খেলে ফিরতে চান বিশ্বকাপ দলে। তাঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরে পেতে উন্মুখ হয়ে আছে দল। তিনিও হয়তো সুস্থ থেকে রাঙাতে চান নিজের শেষ বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের