,

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত, বিদায় বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা জিতলেই এশিয়া কাপের ফাইনালের লড়াই জমে যেত। সপ্তম উইকেট জুটিতে ধনাঞ্জয়া ও ভেল্লালাগে জুটি গড়ে আশাও দিচ্ছিল। জাদেজারক থ্রুতে ওই আশা ভেঙেছে লঙ্কানদের। তাদের অলআউট করে ৪১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সঙ্গে বাংলাদেশের ফা ব্রেইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে।

সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা আজকের ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। এখন ভারত দুই ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। এমনকি ম্যাচটি ভেসে গেলেও আশা শেষ বাংলাদেশের।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ভিরাট কোহলি-গিলদের ব্যর্থতায় ৪৯ ওভার ১ বলে ২১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক রোহিত সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া রাহুল ৩৯ ও ঈশান কিশান ৩৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ৫ ইউকেট নেন।

কম রানের তাড়ায় নেমে শ্রীলঙ্কা ১৭২ রানে আটকে যায়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ চুরমার করে দেওয়া বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। তিনি ৪৬ বলে ৪২ রান করেন। এছাড়া ধনাঞ্জয়া ও আশালঙ্কার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪১ ও ২২ রান। ভারতের পক্ষে ৪৩ রান খরচায় ৪ ইউকেট নেন বা-হাতি স্পিনার কুলদ্বীপ যাদব।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত