,

বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আলাপ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাচনার বিষয় কি ছিল? জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো ভালো আলাপ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জো বাইডেনকে বলেছেন, ‘আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি; পরিবারের সব লোককে হারিয়েছি।

এখন বাংলাদেশের জনগণই আমরা পরিবার। তাদের মুখে দুবেলা ভাত, জীবনমানের উন্নয়নের জন্য আমি কাজ করছি। আমার এখন বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। তাদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই।

আমাদের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা। ’ শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন জানতে চাইতে তিনি বলেন, তিনি (বাইডেন) বলেছেন, ‘আমি জানি। ’

নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওগুলো নিয়ে আলাপ হয়নি।’

আরেক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নেই। আমরা আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন।

আর আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট