মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ থানায় নির্যাতন: সারা শরীরে ব্যথা, হাঁটতে-বসতে পারছেন না নাঈম

news-image

নিউজ ডেস্ক : ‘বেশি মারা হয়েছে মুখে। বুট দিয়ে মাথায় মারা হয়েছে। মুখে লাথি দেওয়ার পাশাপাশি পিস্তলের বাট দিয়ে মুখ থেতলে দেওয়া হয়। এ নির্যাতন চলে প্রায় আধাঘণ্টা। মাইরের চোটে দাঁত নড়বড়ে হয়ে যায়। এরপর জ্ঞান হারিয়ে ফেলি।’

এভাবেই নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন রাজধানীর শাহবাগ থানায় পুলিশের বেড়ধক মারধরে আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম।

নাঈম ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি। গত শনিবার রাজধানীর শাহবাগ থানায় পুলিশের মারধরে আহত হন তিনি। এ সময় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনীমও গুরুতর আহত হন।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানার ভেতিরে নিয়ে বেড়ধক পেটান। এমনকি ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পিটিয়েছেন।

সোমবার সন্ধ্যায় নাঈমের সঙ্গে সমকালের কথা হয়। গত শনিবার এডিসি হারুনের মারধরে সবচেয়ে বেশি আহত হন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তিনি। তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আজ সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, হুইলচেয়ারে করে নাঈমকে কেবিনে আনা হচ্ছে। জানা যায়, মুখ ও মাথায় করা আঘাতের ব্যথা সারা শরীরে ছড়িয়েছে। হাত-পা বাঁকা হয়ে গেছে। ঘাড় কুঁকড়ে গেছে। তাই ডাক্তারের পরামর্শে নাঈমকে সিটিস্ক্যান করানোর জন্য নেওয়া হয়েছিল।

নাঈমের চিকিৎসক ডা. মো. ওয়াজেস জানিয়েছেন, মুখে ও চোয়ালে বেশি আঘাত পেয়েছেন নাঈম। নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, মেডিসিনসহ ৫ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা প্রয়োজন মতো চিকিৎসা দিচ্ছেন।

কথা হয় নাঈমের খালা মাসুদা বেগমের সঙ্গে। এ সময় নাঈমের মামা জাহাঙ্গীর আলম, খালাতো ভাই মোহাম্মদ আকাশ ও নাঈমের ভাবি মাহমুদা বেগম তার সঙ্গে ছিলেন।

নাঈমের খালা জানান, নাঈমের বাবা আলাউদ্দিন ৩ বিয়ে করছে। নাঈম তৃতীয় ঘরের সন্তান। এ ঘরে নাঈমের এক ছোট ভাই রয়েছে। এবার সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার নাম আব্দুল্লাহ আল তানিম। ছোট ভাইয়ের পরীক্ষার জন্য নাঈমের মাকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।

নাঈমের বিষয়ে জিজ্ঞেস করতে কান্নায় ভেঙ্গে পড়েন মাসুদা বেগম। কান্না সামলে বলেন, ‘পোলার ছবি দেখে আমাদের পাগল হওয়ার অবস্থা। তাড়াতাড়ি গাড়ি রিজার্ভ করে ঢাকায় চলে আসি। ছোটবেলা থেকে পোলাডারে নিজের ছেলের মতো কইরা পালছি। কোনোদিনও অন্য চোখে দেখি নাই। ছেলের এমন অবস্থা দেখব, কোনোদিন কল্পনা করতে পারি নাই। এত আদরের ছেলে আমার। তার সুনাম ছাড়া কোনো দুর্নাম নাই। মাইরে মুখ একেবারে ফুইলা গেছে। কিছু খাইতে পারে না।’

তিনি আরও বলেন, আমরা এসে দেখি, (নাঈমের) মুখে আঘাতের কালো দাগ। সারামুখ ফোলা। শরীরে ভীষণ জ্বর। আজকে তো এমন অবস্থা হইছে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে। খিঁচুনি উঠছে, হাত-পা বাঁকা হয়ে গেছে। এরপর শরীর ডইলা দিছি। ব্যথায় কান্না করা শুরু করছে ছেলেটা। তারপর ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার পর ঠান্ডা হইছে।

নাঈমের খালা আরও বলেন, ওরে খাওয়ানোর চেষ্টা করছি। খাইতে পারে না। নষ্ট করে পুরোটা ফেলে দেয়। কান্না শুরু করে যে, আমি খাব না। দুপুরে অনেক বুঝিয়ে বোতলে ভরে দিছি। এরপর কাত হয়ে কোনোমতে একটু স্যুপ খাইছে।

অল্প কথা হয় নাঈমের সঙ্গে। তিনি বলেন, থানায় ঢোকার পর এডিসি হারুন নিজেই প্রথম মারধর শুরু করে। বেশি মারধর করছে ওসি তদন্ত। মার খেতে খেতে আমি ফ্লোরে পড়ে যাই। কেউ কেউ হাত-পা দিয়েও মারতে থাকে। এর মধ্যে এডিসি হারুন নিজের পিস্তল দিয়ে আঘাত করে আমার মুখ থেঁতলে দেন। মার খেতে খেতে আমি একটা সময় জ্ঞান হারাই।

তিনি আরও বলেন, হারুনের মতো পেটানো, মারধর ফোবিয়ায় ভোগা কর্মকর্তার পুলিশে থাকার কোনো যোগ্যতা নেই। আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করছি। তাকে পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার গ্রেপ্তার দাবি করছি।

মামলা করবেন কি-না জানতে চাইলে নাঈম বলেন, আরেকটু সুস্থ হই। তারপর পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে ভাববো।

তবে যদি কেউ স্বপ্রণোদিত হয়ে মামলা করে অথবা বিষয়টি আদালতের নজরে আনে তাহলে তাকে বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি।

পুলিশের মারধরে আহত আরেক ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মুনীম বলেন, এডিসি হারুন যে অপরাধ করেছে সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

মামলা করার বিষয়ে তিনি বলেন, হুটহাট করে তো কিছু করা যায় না। নাঈম ভাই সুস্থ হয়ে উঠলে আমরা আলোচনা করে মামলা করব কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম