,

সংসদে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে রোববার দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় তিনি সংসদে প্রবেশ করেন। এ সময় সংসদের বৈঠকে বিলের ওপর আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করতেই বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে টেবিল চাপড়াতে শুরু করেন।

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংসদ সদস্যরা মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রীকে সংসদে ঢুকতে দেখে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা একযোগে টেবিল চাপড়াতে শুরু করেন।

এ সময় বাংলাদেশ বিমানের একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। তিনি বিলের ওপর বক্তব্য থামিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা করতালি দিলো। এটা তো মনে হয় অভিনন্দন দিলো নাকি! আমরা জানতে চাই, আসলে ঘটনাটা কী হল? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন।

এ সময় মসিউর রহমান রাঙ্গার দিকে হাত দেখিয়ে ফখরুল ইমাম জানতে চান, জি-২০ সম্মেলনে সফলতার জন্য সংসদরা সদস্য হাততালি দিয়েছেন কি-না!

তখন রাঙ্গাকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘চিফ হুইপ বলতে…’। এ সময় ফখরুল ইমাম বলেন, চিফ হুইপ (বিরোধী দলের), আমরা শুনতে চাই সাফল্যগুলো তিনি যদি বলেতেন, তাতে আমরা আশ্বস্ত হই। এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।

আজ বিকেল পৌনে ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল, ২০২৩-এর উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের আলোচনা চলাকালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

এর আগে গত বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যান। ভারত সফর শেষে গতকাল দেশে ফেরেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট