,

রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস পরীমণির কণ্ঠে

news-image

বিনোদন ডেস্ক : মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হওয়ার দৌড়ে ছিলেন শরিফুল রাজ। যিনি চিত্রনায়িকা পরীমণির স্বামী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত হয়ে পরীমণি আশা করেছিলেন সেই পুরস্কারটা হয়তো রাজই পাবেন।

কিন্তু সে আশা পূর্ণ হয়নি। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। এসময় স্বামী শরিফুল রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস শোনা গেল পরীর কণ্ঠে।

এদিন অনুষ্ঠানস্থলে হাজির হয়ে পরীমণির পাশেই বসেন রাজ। এরপর মঞ্চের বাঁ-পাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন।

যখন সেরা অভিনেতার নাম ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ এলো, পরীমণি তখন গভীর মনোযোগে সেটি তাকিয়ে দেখছিলেন। কিন্তু না শরিফুল রাজ নয়, চূড়ান্ত বিজয়ী চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা হতেই পরী বলে উঠলেন, ‘ইশ্, এটা কী হলো। রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার সে পাবে। কয়েক দিন ধরে সিনেমার শুটিং করছে, কিন্তু মন পড়ে আছে এ অনুষ্ঠানে, এই পুরস্কারে।’

এরপর পরী নিজেকেই শান্তনা দিয়ে বললেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’

প্রসঙ্গত, নানা বিতর্কের পর বর্তমানে আবারও একসঙ্গেই রয়েছে ঢাকাই সিনেমার আলোচিত পরীমণি-শরিফুল রাজ দম্পতি। ছেলে রাজ্যকে নিয়েই আগামী দিনগুলো সুখে-শান্তিতে কাটাতে চান তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট