,

বৃষ্টির পর খেলা শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তেই। তবে এখানেও বৃষ্টির হানা। নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। তবে ভালো খবর, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এরপর ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। তবে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়ছে না। কোনো ওভার কাটা যায়নি।

গতকাল ২৪.১ ওভার খেলার পর বৃষ্টি আসে। ওই পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান। আজ এ দুজন আবার ব্যাটিং শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট