,

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন আলিফ লাম ও মিম

news-image

নিজস্ব প্রতিবেদন : লালমনিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শারমিন বেগম (২২) নামে এক গৃহবধূ। জন্মের পর তাদের নাম রাখা হয়েছে— আলিফ, লাম ও মিম।

রোববার রাতে মনোয়ারা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রসূতি তিনটি সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছেন।

এর আগে শনিবার রাতে মনোয়ারা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের বাসিন্দা। তার স্বামী রাশিদুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি যমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম এক আত্মীয়ের মাধ্যমে লালমনিরহাট টিঅ্যান্ডটি রোডের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান।

সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন শারমিন বেগম। এর পর পরিবারের লোকজন তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মিম।

তাদের মধ্যে লাম অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন।

মনোয়ারা ক্লিনিকের ওয়ার্ডবয় রফিকুল ইসলাম বলেন, জন্ম নেওয়া তিন শিশুর মধ্যে একজন অসুস্থ হলে সকালে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে রাতে ওই শিশুটিকে আবার ক্লিনিকে নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড