,

দিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। কথা ছিল, সম্মেলেন শেষ করেই গতকাল রোববার দেশের উদ্দেশে পাড়ি দেবেন। তবে ট্রুডোসহ তার প্রতিনিধিদল দিল্লিতেই আটকা পড়েছেন। খবর গার্ডিয়ানের।

কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রুডো ও প্রতিনিধিদলকে দিল্লিতে আরও একদিন বেশি থাকতে হয়েছে। কেননা তাদের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

গতকাল রোববার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মাধ্যমে জি-২০ সম্মেলনের সমাপ্তি হয়। এরপরেই মোদির সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো। সেই বৈঠক শেষে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার কথা ছিল ট্রুডোর।

রাত ৮টার সময়ে বিমানবন্দরেও যান কানাডার প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়েই তার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হয়, রোববার দেশে ফিরতে পারছেন না ট্রুডো ও তার সঙ্গীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট