,

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউপির মাগুরা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সদস্যরা।রোববার বিকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরোও জানায়, রাতে অভিযান পরিচালনা করে সশস্ত্র অবস্থায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের মূলহোতা ছাবিদুল মিয়া (২৪) সহ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা- ছাবিদুল মিয়া (৩৫), মোঃ বাবুল মিয়া (৩৭), মোঃ চুনু মিয়া (২৫), রাষ্টু মিয়া (৩২), মোঃ সুমন মিয়া (৩৫), মোঃ রুবেল মিয়া (৩০), মোঃ মোস্তফা বাবু (৪০), মোঃ সইফুল সুমন (৪২)। এসময় তাদের কাছ থেকে ২ টি রামদা, ১ টি ছুরি, ১ টি লোহার পাত, ৩ টি পাঞ্চা, ৮ টি মোবাইল ও নগদ ৯৮০২ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট