,

এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার দেখলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হারল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম দুই ম্যাচ হেরে ফাইনালের আশা তাই কার্যত শেষ বাংলাদেশের। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে। জবাবে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রানে অলআউট হয় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন তাওহিদ হৃদয়।

জবাব দিতে নেমে ওপেনিংয়ে নাঈম শেখ ও মেহেদী মিরাজ ৫৫ রান যোগ করেন। মিরাজ ২৯ বলে চারটি চারে ২৮ রান করে আউট হয়েছেন। নাঈম ৪৬ বলে ২১ রান করে দৃষ্টিকুটভাবে ক্যাচ দিয়েছেন। বাউন্সে ‍পুল খেলার প্রস্তুতি নিয়ে বলে শুধু ব্যাট ছুঁইয়ে দিয়েছেন তিনি। এরপর সাকিব ফিরেছেন ৩ রান করে। লিটন স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন ১৫ রান। ৮৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ওই বিপর্যয় সামাল দিতে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তবে হাত খুলতেই আউট হন মুশফিক। টাইগার উইকেটরক্ষক ব্যাটার ৪৮ বলে ২৯ রান করেছেন। এতে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ১২২ বলে ৭২ রানের জুটি।

মুশফিকের ফেরার পর শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে আসেন শামীম পাটোয়ারী। কিন্তু ১০ বলে ৫ রান তুলতেই ফেরেন সাজঘরে। শামীমের ফেরার পর দলের হয়ে একা লড়েন তাওহিদ হৃদয়। কিন্তু তিনিও শেষ অবধি যেতে পারেননি। ৯৭ রানে ৮২ করেন এই ডানহাতি ব্যাটার। শেষ উইকেটে নাসুম আহমেদ ও মাহমুদ হাসান চেষ্টা করেছেন বটে, তাতে অবশ্য শুধু হারের ব্যবধানই কমেছে।

এর আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন চারে নামা ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। ৭২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ওই ইনিংস খেলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা ৪০ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস ৫০ রান করেন। দাশুন শানাকা যোগ করেন ২৪ রান। বাংলাদেশের হয়ে পেসার তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। অন্য পেসার শরিফুল নিয়েছেন দুই উইকেট। শ্রীলঙ্কার নয় উইকেটের আটটিই নিয়েছেন পেসাররা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট