,

বেইলি ব্রিজ ভেঙে তলিয়ে গেল ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

news-image

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি : টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ সময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। শুক্রবার (৮ সে‌প্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ চারজন আহত হ‌য়ে‌ছেন।

ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। নৌকা দিয়ে পারাপারা হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজ ভেঙে পড়ে। এতে বালুবাহী ট্রাকটি পানিতে পড়ে যায়।

সহেরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। দুইপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গতরাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।

দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ‌নিবার থেকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার দি‌য়ে ব্রিজটি চারবার ভেঙ্গে পড়লো। এর আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরও দুইবার ভেঙে প‌ড়ে‌ছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভেঙে পড়লো। ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান