,

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশসমূহের জোট জি-২০’র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফি তোলেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন।

সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন।

সেলফি তোলার ওই সময়টিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক কিছু আলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট