,

আসামে ভূমিকম্প, কাঁপল সিলেটও

news-image

নিউজ ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে। আসামে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সিলেট জেলাও।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে আসাম। রাজ্যের কাছাড় জেলার উত্তরপূর্বাঞ্চলের ৪৩ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। কাছাড়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাছাড়ের সোনাই শহর থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে।

এদিকে, বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সিলেটে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে নগরের বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, ভূমিকম্প হলেও তারা টের পাননি।

এর আগে, গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী