,

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ২ প্রতিযোগীর সাফল্য

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুটি ভিন্ন গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি প্রতিযোগী।

বুধবার রাতে সৌদি প্রেস এজেন্সি এক টুইটে এ তথ্য জানায়।

টুইটে জানানো হয়, প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (সম্পূর্ণ কোরআন) তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমাদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

সৌদি প্রেস এজেন্সির টুইটে আরও বলা হয়, প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা কোরআন) চতুর্থ স্থান অর্জন করেছে ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

প্রসঙ্গত, ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট