,

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৬

news-image

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে সাত মাসের শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সোলারচর এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক সুরুজ গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার মুজিবুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা শহর থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন মজিবুর মেম্বারের সমর্থক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯) ও সালাউদ্দিন (৩০)। পথে সোলাচর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সুরুজ পক্ষের আহাদুল, মনা ও কালামসহ ৩-৪ জনের একটি দল জয় মস্তান ও জহিরুলকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সুরুজ মেম্বার পক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন জয়, জহিরুল, জু‌য়েল, সালাউদ্দিনসহ পাঁচজন। আহত হয় সাত মাসের শিশু তাবাসুম।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে জয় মস্তানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে দুই পক্ষের কাউকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস কবির জানান, সন্ধ্যার পর প্রথমে তিনজন এবং পরে শিশুসহ গুলিবিদ্ধ আরও তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থানার খায়রুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট