,

মুফতি ফয়জুল করীম হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফয়জুল করীমের চিকিৎসাধীন চলছে।

আহমেদ আবদুল কাইয়্যুম বলেন, গতকাল রোববার খুলনায় ছিল দলের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি। সেখানে ফয়জুল করীম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। খুলনায় তিনি চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ফয়জুল করীম ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান দলের প্রচার সম্পাদক।

এ জাতীয় আরও খবর