,

এশিয়া কাপ শেষ শান্তর

news-image

চলমান এশিয়া কাপ থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।’

বাঁহাতি ব্যাটার শান্ত এবারের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন। যেখানে শ্রীলংকার বিপক্ষে ১২২ বলে ৮৯ রান এবং আফগানিস্তানের বিপক্ষে ১০৫ বল খেলে ১০৪ রান করেন তিনি।

শান্ত ছিটকে পড়ায় দলে যুক্ত হয়েছেন লিটন দাস। সোমবার রাতে পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা এই ক্রিকেটার।

টুর্নামেন্টে ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে ৬ সেপ্টেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এই পর্বের বাকি দুই ম্যাচ ৯ ও ১৫ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান