,

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী বিমানটি আজ মঙ্গলবার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএমের সহযোগিতায় এদের দেশে পাঠানো হয়। দেশে রওনা দেওয়ার আগে এরা সবাই বেনগাজীর গানফুদায় একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদের বিদায় জানান।

গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ বাংলাদেশিকে মুক্ত করে আইওএমের সহযোগিতায় দেশে পাঠানো হয়।

দূতাবাস থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আগ্রহী প্রবাসীদের নিবন্ধন করে পর্যায়ক্রমে তাদেরকে আইওএম’র সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়। অন্যদিকে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইওএম’র সহযোগিতায় তাদেরকে বিনা খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট