,

টঙ্গীতে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু ১৩ অক্টোবর

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার মাঠে গাজীপুরের টঙ্গীতে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে অনুষ্ঠিত হয় এ ইজতেমা।

সাদপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি এবং পরবর্তী সময় অনুষ্ঠিত হবে যোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

রোববার (৩ সেপ্টেম্বর) সাদপন্থীদের লিখিতভাবে এ অনুমতি দেয় গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে এবং দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোড় ইজতেমা করবেন যোবায়েরপন্থীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট