,

সবার আগে সুপার ফোরে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ভেসে গেল ক্যান্ডির বেরসিক বৃষ্টিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে আগেই ২ পয়েন্ট পেয়েছিল বাবর আজমরা। আজ ১ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে সবার আগে সুপার নিশ্চিত করেছে পাকিস্তান।

অন্যদিকে একটি পয়েন্ট পেয়েছে ভারতও। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে আছে রোহিত শর্মারা। আগামী ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে নেপালের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপের নবাগত নেপাল প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে। সুপার ফোরে যেতে হলে শক্তিশালী ভারতকে হারাতে হবে!

ভারতের জন্য সমীকরণ কিছুটা স্বস্তির। ম্যাচটি জিততে পারলে কিংবা পরিত্যক্ত হলেও পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে চলে যাবে রোহিত-কোহলিরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছে ভারত। যেখানে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া ৮২ রান করেছেন ইশান কিষাণ। পাকিস্তানের হয়ে ৩৫ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার আফ্রিদি। এরপর বৃষ্টি বাধায় লক্ষ্য তাড়ায় নামতে পারেনি পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট