মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে অভিনেত্রীর মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অভিনেত্রী নিশাত আরা আলভিদা (১৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিশাতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্র হঠাৎ জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এরপর তার প্লাটিলেট বৃদ্ধি পেলে বাড়িতে নিয়ে আসা হয়। বাসাতে থাকা অবস্থায় গতকাল মারা যান তিনি।

গতকাল রাতেই নিশাতের মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিশাতের বেড়ে ওঠা নাটোরে। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি।

চলমান এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী ছিলেন নিশাত। সর্বশেষ অ্যাকাউন্টিং পরীক্ষাও দিয়েছিলেন।

বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে কাজ করেছেন নিশাত। সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী। তার আগে বিভিন্ন পার্শ্বচরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের