,

শান্তর ফিফটি; ফিরে গেলেন মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : তানজিদ হাসান তামিম নিজের অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। মহিশ থিকশানার করা ইনিংসেই দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন শূন্য রানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন পর ওয়ানডেত সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। ২৩ বলে ১৬ রান করে ক্যাচ দিয়ে ফিরেন ধনাঞ্জয় ডি সিলভার বলে।

এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সাকিবও। মাথিশা পাথিরানার বলে ফেরেন ৫ রানে। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে শুরু হয় ঘুরে দাঁড়ানোর মিশন।

৬৬ বলে ফিফটি তুলে নেন শান্ত।
দুজনের চতুর্থ উইকেট জুটিও ছাড়িয়ে যায় ৫০। এর পরই ছন্দঃপতন! দাসুন শানাকার বলে এলবিডাব্লিউ হয়ে যান ৪১ বলে ২০ রান করা তাওহীদ হৃদয়। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

ফিল্ড আম্পায়ার হৃদয়কে আউট না দিলেও রিভিউ নিয়ে জয়ী হয় শ্রীলঙ্কা। ভাঙে ৫৯ রানের চতুর্থ উইকেট জুটি। ৯৫ রানে নেই ৫ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট