,

১৯ সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলার হুমকি ভারতীয় গোষ্ঠীর

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজেদের ভারতীয় দাবি করা একটি হ্যাকার গ্রুপ ১৯ সেপ্টেম্বর আবার বাংলাদেশে সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছে। এ গোষ্ঠীটিই এর আগে গত ৩০ জুলাই হুমকি দিয়েছিল ১৫ আগস্ট সাইবার হামলার ঝড় বইয়ে দেওয়ার।

সেই হুমকির পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধের নানা উদ্যোগের কথা জানিয়েছিল। তবে গ্রুপটি ১৫ আগস্টের আগে ও পরে সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে এবং তথ্য চুরি করেছে ৷

সেই গোষ্ঠীটি বুধবার টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে বলে, ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলা চালানো হবে। তারা অভিযোগ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে তাদের হামলা চালাতে উদ্বুদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েই চলছে। ১৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় ৩৬টি ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট