,

লিটনের এশিয়া কাপ শেষ, দলে ফিরলেন এনামুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে আজ বুধবার বিকেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক শ্রীলঙ্কায় খেলতে নামবে টাইগাররা। তবে জ্বরের কারণে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।

বুধবার সকালে বিসিবি এক ইমেইল বার্তায় লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছে।

তামিমের ইনজুরির কারণে পুরো দলের ভরসার জায়গা ছিল লিটনকে ঘিরে। কিন্তু জ্বরের কারণে দলের সঙ্গে ফ্লাইট মিস করেন বাংলোদেশ ওপেনার। তখন থেকে ধারণা করা হচ্ছিল, প্রথম ম্যাচে না খেলতে পারলেও এশিয়া কাপের বাকি ম্যাচে দেখা যাবে লিটনকে। তবে শেষমেষ তা আর সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে জ্বর থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন দাস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট