,

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় তাদের মধ্যে আলোচনা হয়। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাতের মধ্য দিয়ে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি সূত্র জানায়, চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে। আগামীতে কীভাবে কাজ করবে এমন বিষয়ও তাদের আলোচনায় উঠে আসে। তবে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে ডিএমপি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। সমকাল

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট