,

হিরো আলম এখন রিকশাচালক!

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় নিয়েই এখন ব্যস্ত হিরো আলম। গেল মাসের শেষদিকে তিনি প্রকাশ করেন নতুন গান ‘একটা সিগারেট জ্বালাও’। যা ইতিমধ্যেই ভাইলার হয়েছে নেটদুনিয়ায়। আর গানটি ঘিরে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। এবার হিরো আলম শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ। নাম ‘আয়না’। এই সিনেমায় একজন প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছেন হিরো আলম। তার বিপরীতে আছেন রিয়া মনি।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরাতে। সামনে আরও দু’দিন এর শুটিং চলবে।’

হিরো আলম আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করেন দর্শকদের জন্য বেশ কিছু চমক আসছে।’

বর্তমানে অভিনয়ের অনুশীলন করছে- তা উল্লেখ করে হিরো আলম বলেন, ‘আমি এখনো অভিনয়ে মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি।’

সম্প্রতি ‘বাদশা দ্য কিং’ সিনেমা শুটিং শেষে করছেন হিরো আলম। এ সিনেমায় তার বিপরীতে কাজ করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সিনেমাটি পরিচালনা করছেন ইভান মল্লিক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট