,

বৃহস্পতির নতুন ছবি দেখাল নাসা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির নতুন ছবি দেখল পৃথিবীবাসী। গতকাল সোমবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশযান জুনো থেকে পাঠানো বৃহস্পতি গ্রহের নতুন ছবি প্রকাশ করেছে। ছবিতে বৃহস্পতি বার জুপিটার গ্রহের ঝড়ও দেখা যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মেঘ থেকে ১৪ হাজার ৬০০ মাইল উপর থেকে ছবিগুলো তুলেছে জুনো।

নাসা জানায়, ২০১৯ সালের জুলাইয়ে ২৪তম ঘূর্ণনের সময় এই ছবিগুলো তুলেছিল জুনো। তারা জানায়, আমাদের মহাকাশযান জুনো বৃহস্পতির উত্তর গোলার্ধের ঝড়ের ছবি তুলেছে। ২০১৯ সালে গ্যাসে পূর্ণ এই গ্রহ প্রদক্ষিণের সময় এই ছবি তোলা হয়। তখন মেঘ থেকে ১৪ হাজার ৬০০ মাইল ওপরে ছিল জুনো।

নাসা আরও জানায়, ২০১৬ সালে বৃহস্পতিতে পৌঁছায় জুনো। সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহ ও তার উপগ্রহ নিয়ে গবেষণা শুরু করে। গবেষণার মূল লক্ষ্য পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা।

ছবিতে দেখা যায়, বৃহস্পতির ওপরের এই ঝড় নীল-সাদা বর্ণের। দেখতে অনেকটা সমুদ্রের ওপর ঘূর্ণিঝড়ের মতো।

ইতোমধ্যে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেভাইরাল হয়ে গেছে। ছয় লাখেরও বেশি লাইক পড়েছে। হাজার হাজার কমেন্ট আসছে। বৃহস্পতি গ্রহের বায়ুমন্ডল মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পূর্ণ। অন্যান্য কিছু গ্যাসও আছে। ২০১৬ সাল থেকে এই গ্রহের তথ্য সংগ্রহ করছে জুনো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট