,

১ মিনিটে উর্বশীর পারিশ্রমিক ১ কোটি ৩২ লাখ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডভিত্তিক মিডিয়ার চর্চিত নাম উর্বশী রাউতেলা। তার অভিনয় নিয়ে যতটা চর্চা হয় তার অনেক বেশি চর্চা হয় সৌন্দর্যে আর স্টাইল নিয়ে। ইস্টগ্রামে প্রতিনিয়ত তার স্টাইলিশ ছবি অনুরাগীদের নতুন করে উজ্জীবিত করে যেনো।

এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচনও হলো এই উর্বশীর হাতেই। তাই বলিউড ছাড়িয়ে বিশ্ব দরবারে এখন উর্বশীর পরিচিতি। এসবের কারণে বেড়েচে তার পরিশ্রমিকও। সম্প্রতি এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ববাংলাদেশি মুদ্রায় এটা ১ কোটি ৩২ লাখ টাকার বেশি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোয়াপতি শ্রীনু পরবর্তী সিনেমা ‘স্কন্দ’। তেলুগু ভাষার এ সিনেমায় অভিনয় করছেন রাম পোথিনেনি। সিনেমাটির আইটেম গানে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। সিনেমাটিতে ৩ মিনিট পারফরম্যান্স করবেন এই অভিনেত্রী। আর এজন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি এক মিনিটের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। জবাবে উর্বশী রাউতেলা বলেন— ‘এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন, তারা যেন এই দিনটা দেখতে পান।’

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট