,

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

news-image

স্পোর্টস ডেস্ক : হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এবারের আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম চারটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

৩০ আগস্ট বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে-

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের অস্কারজয়ী বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এ আর রহমান ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি ও ড্রোন শোর ব্যবস্থা।

ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন। এছাড়া ভারতে হটস্টারে-এ লাইভ স্ট্রিমিংয়ে এটি দেখানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট