,

এমএলএসে শাস্তি হতে পারে মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোপ মাতিয়ে আমেরিকায় গেছেন বেশিদিন হয়নি। এরই মধ্যে বড় বিপদ সামনে হাজির। কারণটা হলো ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি না হওয়া। রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে ম্যাচে দারুণ এক গোল করে সবার নজর কাড়েন মেসি। কিন্তু ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ড্রেসিংরুমে, যেটা আমেরিকান লিগে নিয়মবহির্ভূত। সে জন্যই শাস্তি হতে পারে মেসির। যেমনটা জানিয়েছেন এমএলএসের নির্বাহী কোর্টম্যানচে। তবে শাস্তি কেমন হবে, সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু জানাননি।

এদিকে কয়েক দিনের মধ্যে ছুটিতে চলে যাবেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে দেখা যাবে তাঁকে। সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, যেখানে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। এরই মধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ওই দুই ম্যাচে অংশ নিতে আমেরিকা ছাড়বেন মেসি। প্রথমটি ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, দ্বিতীয়টি বলিভিয়ার লাপাজে।

প্যারিস ছেড়ে আমেরিকায় যাওয়ার পর ভালোই চলছে মেসির পারফরম্যান্সের ভেলা। নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের বল বানিয়ে দিচ্ছেন। পুরোনো দুই বন্ধু জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসকে পেয়েছেন পাশে। কয়েক দিন আগে ট্রফি উৎসবও করেছেন। সামনে আরেকটি ফাইনাল, সেটিও হয়তো মেসিদের হাতে উঠবে। এখন পর্যন্ত মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন মেসি, যার সুবাস ছড়িয়ে পড়েছে ইউরোপেও। আলোচনা হচ্ছে ফুটবলবিশ্বে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট