,

আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবি প্রধান

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হব না।

এটা আমাদের মানবিক দিক।

আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান সাংবাদিকদের এসব কথা বলেন। ডিবি কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এবার ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই আলোচনা-সমালোচনার জবাব দেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে অনেক ভুক্তভোগী ও সাধারণ মানুষ আসে। আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে তাদের নাশতা কিংবা ভাত খেতে বলেন। এটা আমাদের মানবিকতা।’

ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশকে দুর্বল মনে করে কোনো অস্ত্র কারবারি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী ঢাকা শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার আমরা তা করব। ডিবি কাউকে ভয় পায় না।’

তিনি আরো বলেন, ‘আলামত যা-ই হোক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর আছে।’

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিন্তে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করব। তারা যদি কোনো দলের ছত্রচ্ছায়ায় এসব করে তাহলেও আমরা তাদের ছাড় দেব না বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট