,

কারাগারে জিজ্ঞাসাবাদে যা বললেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলায় বর্তমানে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার কারাগারের মধ্যেই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করলেন দেশটির শীর্ষ গোয়েন্দারা।

দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। ইমরান শান্তভাবে গোয়েন্দাদের সব প্রশ্নের জবাব দেন বলে জানা গেছে। কিন্তু কোনো সাইফার (গোপন খবরের সাংকেতিক রূপ) তিনি দেখাননি বলে দাবি করেন ইমরান।

জানা গেছে, এদিন সকালে পাক গোয়েন্দা সংস্থা, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ৬ সদস্যের একটি দল অ্যাটক কারাগারে গিয়েই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন। কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাদের প্রতিটি প্রশ্নের জবাব শান্তভাবেই দেন ইমরান ও তদন্তে সহযোগিতা করেন। কিন্তু, সাইফার অর্থাৎ যে গোপন ডকুমেন্টটি প্রকাশ্য জনসভায় প্রদর্শন করা নিয়ে বিতর্ক, সেটি আসলে সাইফার নয় বলে দাবি জানান ইমরান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো ডকুমেন্ট তার নিজের কাছে রাখার অধিকার ছিল। কিন্তু কেন তিনি সেটা প্রকাশ্য জনসভায় প্রদর্শন করলেন, তার কোনো জবাব দিতে পারেননি ইমরান। গোয়েন্দারা ওই ডকুমেন্টটি চাইলে ইমরানের শান্ত জবাব, সেটি তিনি কোথায় রেখেছেন মনে নেই।

গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে পদচ্যুত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগে সরব হয়েছিলেন ইমরান খান। সে ব্যাপারেই একটি নথি তিনি গত বছরের এপ্রিলে প্রকাশ্য জনসভায় দেখিয়ে বলেন, এটা বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ। সেটা নিয়েই মামলা দায়ের হয় ইমরানের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা দায়ের হয়। বর্তমানে তোশাখানা মামলায় ৩ বছরের কারাদণ্ড হয়েছে ইমরানের। যদিও নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সেখানে জামিন মিললেও এবার সাইফার মামলায় এফআইএ ইমরানকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট