,

অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে আগামী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

রোববার (২৭ আগস্ট) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, এই সিম্পোজিয়ামের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। এছাড়া পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সেনাবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট