,

এশিয়া কাপের দল দিল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ছয় বছর পরে ওয়ানডে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার করিম জানাত।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে আজমতউল্লাহ ওমরজাই ইনজুরিতে পড়ায় গুলবাদিন নাঈব একাদশে ফেরেন। তিনি এশিয়া কাপের দলে জায়গা ধরে রেখেছেন।

পাকিস্তানের বিপক্ষে দলে ছিলেন ফরিদ আহমেদ মালিক ও শাহিদুল্লাহ কামাল। তাদের বাদ দেওয়া হয়েছে। তবে শারাফুদ্দিন আশরাফ দলে ফিরেছেন। বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার শেষ ওয়ানডে খেলেছেন দেড় বছর আগে।

হাসমতউল্লাহ শাহেদি এশিয়া কাপের দলকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে আছেন মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজদের মতো নিয়মিত মুখ।

আফগানিস্তানের এশিয়া কাপের দল: হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াদ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল, রশিদ খান, গুলবাদিন নাঈব, করিম জানাত, আব্দুল রহমান, শারাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমেদ, মোহাম্মদ সালিম সাফি, ফজলহক ফারুকি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট