,

নির্বাচনে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: আইজিপি

news-image

বরিশাল ব্যুরো : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে তা পালনের সক্ষমতা আমাদের রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইজিপি। এ সময় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে, সে নীতিতে পুলিশ বাহিনী সব দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। দেশের যেখানেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানেই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

এ সময় আইজিপর সঙ্গে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসানসহ বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে আইজিপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট