,

ড. ইউনূসকে চিঠি বারাক ওবামার

অনলাইন ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠির সঙ্গে পোস্টে ওবামার একটি ছবিও যুক্ত করা হয়েছে।

বারাক ওবামা গত ১৭ আগস্ট লেখা ওই চিঠিতে ড. ইউনূসকে বলেছেন, দারিদ্র্য থেকে মুক্তির উপায় করে দেওয়ার মাধ্যমে মানুষের ক্ষমতায়নের জন্য আপনার যে প্রচেষ্টা, তা থেকে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বলেছিলাম, আপনার কাজ লক্ষ লক্ষ মানুষকে তাদের সম্ভাবনা সম্পর্কে অনুপ্রাণিত করেছে।

চিঠিতে তিনি আরও লিখেছেন, আপনি যাদেরকে বিনিয়োগ করেছেন এবং যারা সবার জন্য ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, তারা আপনার কথা ভাবছেন। আশা করি, এটি আপনাকে শক্তি জোগাবে। আপনি আপনার কাজ ও কাজের স্বাধীনতা অব্যাহত রাখবেন বলে আশা করি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট