,

এবার আলবার চুমুর শিকার হচ্ছিলেন মেসির স্ত্রী!

news-image

স্পোর্টস ডেস্ক : চুমু কাণ্ডে ফুটবল বিশ্ব বিভক্ত। অস্ট্রেলিয়ায় নারীদের ফিফা বিশ্বকাপ জিতেছে স্পেন। ওই দলের সদস্য জেনি হেরমোসেকে পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেস।

ওই ঘটনার উত্তপ্ত শেষ না হতেই ঘটতে যাচ্ছিল নতুন চুমু কাণ্ড। লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেকে চুমু দিয়ে ফেলছিলেন তার বার্সেলোনা ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ জর্ডি আলবা।

মেসির স্ত্রী রোকুজ্জে সতর্ক থাকায় বিব্রতকর ওই পরিস্থিতি থেকে আলবার পরিত্রাণ মিলেছে। রোববার ভোরে ইন্টার মায়ামির সঙ্গে নিউ ইয়র্ক রেড বুলসের ম্যাচের পরের ঘটনা এটি।

এদিন মেসি ও আলবার মেজর লিগ সকারে অভিষেক হয়েছে। মেসি দারুণ এক গোল করেছেন। ২-০ গোলে জয় পেয়েছে মায়ামি। ওই ম্যাচের পর অন্য দিনের মতো সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন মেসির স্ত্রী রোকুজ্জে।

এরপর আলবাকে দেখে পশ্চিমা বিশ্বের স্বভাবসুলভ সৌজন্য বিনিময় করতে আলবাকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে এগিয়ে যান রোকুজ্জে। আলবাও এগিয়ে আসেন এবং আলিঙ্গনের পূর্বে রোকুজ্জেকে চুমু খাওয়ার জন্য নিজেকে এগিয়ে নেন। কিন্তু রোকুজ্জে সরে আসায় ওই ভুল ভাঙে আলবার।

এরপর আলবা-রোকুজ্জে একে অপরকে আলিঙ্গন করে সেখান থেকে সরে যান। আলবা পরে মেসির সন্তানদের জড়িয়ে আদর করায় মনোযোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আলবা-রোকুজ্জের ওই ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট