,

বিজয়নগরে সম্পওি বিরোধ, ছোট ভাইদের হামলায় বড় ভাই নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সম্পওির বিরোধের জের ধরে ছোট ভাইদের হামলায় জাকির হোসেন (৪৫) নামে এক বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির ঐ গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

প্রতিবেশি ও স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ ছিল জাকির হোসেনের। বিকেলে এ নিয়ে ছোট দুই ভাই আক্তার ও মুক্তারের সঙ্গে বসেন তিনি। একপর্যায়ে আক্তার ও মুক্তার ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে বড় ভাই জাকির হোসেনকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, সম্পওির ভাগবাটোয়ারা নিয়ে নিজেরাই বসেছিল। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনকে ঘাই মারে। মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট