,

এমপি নির্বাচন করবেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। এরপর ছুটে যান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে। নায়িকা জানান, লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। আসছে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি।

‘অগ্নিকন্যা’খ্যাত এই অভিনেত্রী আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে দলীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন।

মাহির বলেন, ‘আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার।’

তিনি আরও বলেন, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব।’

বর্তমানে রাজশাহীতেই অবেস্থান করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আর এই সময়টাতে চাঁপাইনবাবগঞ্জ এতিম খানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর খাতুন জান্নাত ফাতিমা (র:) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, গোমস্তাপুর উপজেলায় রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট