,

শাহজালাল বিমানবন্দরে ‘পুশকার্টে’ আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জিয়াউর রহমান বলেন, সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এটির সামনের দিক দিয়ে প্রচণ্ড ধোয়া দেখা যায়। ধোয়ার পর আগুনের ফুলকি দেখা যায়।

তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার স্টিংগুয়েশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় পুশকার্টের পাশেই সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলে একটি এয়ারক্রাফট ছিল। তবে সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, সাধারণত কোনো এয়ারক্রাফট নিজে নিজেই পেছনে যেতে পারে না। পুশকার্ট দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে ঘুরানো হয়। এরপর প্লেনটি ইঞ্জিন চালু করে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়ের দিকে এগিয়ে যায়। অনেক সময় এটি নিয়ে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ব্যাগেজগুলো নিয়ে প্লেনে তুলে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট