,

রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় আল নাসরের

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দলটি। আর চেনা হাসিতে মেতে উঠেছেন ম্যাজিক বয় রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহ-এর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় নাসর। দলের হয়ে একাই ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন তার নতুন সঙ্গী সেনেগাল তারকা সাদিও মানে। এর মধ্যে একটি গোলে সহায়তা করেছেন রোনালদো।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। বায়ার্ন মিউনিখ থেকে প্রো লিগে আসা সেনেগাল স্টার সাদিও মানে দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৩৮ মিনিটে ওই রোনালদো পেয়ে যান গোল। দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করেন পর্তুগিজ যুবরাজ। দলকে তুলে নেন বড় জয়ের পথে।

দলের পক্ষে চতুর্থ গোল করেন সাদিও মানে। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন সাবেক এই লিভারপুল তারকা। যদিও সেনেগালের এই তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআরসেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি। আল নাসরের হয়ে শেষ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিক সূচক গোলটি আসে ম্যাচের ৯৬ মিনিটে। তার দুই গোলে সহায়তা দেন সৌদির ফরোয়ার্ড আব্দুররহমান গারিব।

৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট