,

বিশ্বে ২৮ দিনে করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এই ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ এবং মারা গেছেন দুই হাজার ৫৯ জন।

বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ রয়েছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া সংস্থাটি সবাইকে টিকার বুস্টার ডোজ ও কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন, এরপরই অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬ জন, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।

গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় ৩২৮ জন, রাশিয়ায় ১৬৬, ইতালি ১৬৫, অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে। বাসস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট