,

ক্যাটরিনার আপত্তি

news-image

বিনোদন প্রতিবেদক : সুপারস্টার সালমান খানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে রণবীর কাপুরেই নিজের সুখ খুঁজে নেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দুজনে এক ছাদের নিচে থাকা শুরু করেন। কিন্তু এই সুখ খুব বেশিদিন স্থায়ী হয়নি। তাই তো প্রেমের সম্পর্কের ইতি টেনে দুজনেই আলাদা হয়ে যান। ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর ও ক্যাটরিনা। পরে প্রকাশ ঝায়ের ‘রাজনীতি’। সে সময় থেকেই প্রেম দুই তারকার মধ্যে। রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে বলিপাড়ার অন্দরে কানাঘুষা থাকলেও তা নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি কেউই। তবে তাতে আটকানো যায়নি জল্পনা। একাধিকবার ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েন এক সময়ের চর্চিত যুগল। এমনকি একবার রণবীর ও তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় মেজাজও হারিয়েছিলেন ক্যাট।

রণবীরের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকার সম্পর্কের মেয়াদ ছিল ছয় বছর। অনুরাগ বসুর ‘জ¹া জাসুস’-এ কাজের সময় চিড় ধরে তাদের প্রেমে। তার পরও পেশাগত দায়বদ্ধতা থেকে ছবির শুটিং, প্রচার সবটাই করেন দুজনে। সে সময় ক্যামেরায় ধরা পড়ে ক্যাটের অস্বস্তি। রণবীরের সান্নিধ্য যে একেবারেই পছন্দ নয়, তা বোঝা গিয়েছিল নায়িকার অভিব্যক্তিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে নারীদের প্রতি রণবীরের দৃষ্টিভঙ্গি নিয়ে। ব্যক্তিগত তিক্ততা দূরে সরিয়ে স্রেফ পেশাদারিত্ব থেকে ঋষি কাপুরপুত্রের সঙ্গে কাজ করবেন কিনা, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাটরিনা আপত্তি জানিয়ে বলেন, ‘ওর সঙ্গে কাজ করা খুব কঠিন। সবাই এতদিনে সেটা দেখেছেন, বুঝেছেন। সেও চায় না আমার সঙ্গে কাজ করতে। আমরা ভবিষ্যতে আর কখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করব বলে মনে হয় না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট