,

গভীর রাতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

news-image

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ কবির ভূঞা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুবায়দুল (৩০)।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেন, নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট